`কেএলপি'এর ঘোষণা দেবে গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ `কি লাইম পাই' বা সংক্ষেপে `কেএলপি' তৈরি করেছে গুগল।অ্যান্ড্রয়েড জেলি বিন সংস্করণটির পরবর্তী সংস্করণই হবে এই `কি লাইম পাই'। ২৯ অক্টোবর নিউইয়র্কে `অ্যান্ড্রয়েড ইভেন্ট' নামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে গুগল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ সংবাদ সম্মেলন ঘোষণা গুগল কর্তৃপক্ষ `কেএলপি'র ঘোষণা দিতে পারে।১৭ অক্টোবর এ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অতিথিদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যদিও এ সংবাদ সম্মেলনে গুগল কর্তৃপক্ষ ঘোষণা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে গুগলের পাঠানো আমন্ত্রণপত্রে লেখা রয়েছে `দ্য প্লে-গ্রাউন্ড ইজ ওপেন'।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নিউইয়র্কের এ অনুষ্ঠানে `অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ `কেএলপি'র ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করেছে এলজি।খাবারের নাম অনুসারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের নাম রাখার প্রথা চালু করেছে গুগল। নামগুলো রাখতে ইংরেজি বর্ণক্রমও অনুসরণ করেছে। এই ধারাবাহিকতায় এবার `কি লাইম পাই' নামটিই বেছে নিয়েছে তারা। এর আগের সংস্করণগুলো হচ্ছে- জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন। গুগলের কোনো কর্মকর্তা এ ব্যাপারে মুখ না খুললেও প্রযুক্তি বিশে্লষকদের ধারণা, `কি লাইম পাই' সংস্করণটি হতে পারে অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণ। জানা গেছে, এলজি অপটিমাস ফোনে কি লাইম পাই অপারেটিং সিস্টেমটি আগে থেকেই ইনস্টল করা থাকবে।